ঝাঁড়-ফুঁকের বিধান
প্রশ্ন :
ঝাড়-ফুঁক ও তাবীয-কবচ করা এবং এর দ্বারা বিনিময় গ্রহণ করা যাবে কি না? জানতে চাই।
উত্তর :
কুরআনের আয়াত, আল্লাহর নাম ও দুয়ায়ে মাসূরা অর্থাৎ যে সব দু’আ কুরআন-হাদীস দ্বারা প্রমাণীত আছে, এর দ্বারা ঝাঁড়-ফুঁক ও তাবীয করা সর্বসম্মতিক্রমে জায়েয। তবে আকীদা রাখতে হবে, আল্লাহ তা’আলাই আরোগ্য দিবেন, তাবীযের কোন ক্ষমতা নেই। এমনিভাবে তা সহীহ আকীদায় বিশ্বাসী, পরহেজগার ব্যক্তি দ্বারা করানো ভালো। প্রচলিত ফকীর ও যাদু টোনাকারীদের দ্বারা করালে ঈমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তারা অনেক ক্ষেত্রে কুফুরী কালামও ব্যবহার করে। আর অধিকাংশ ক্ষেত্রে তারা ফাসেক হয়ে থাকে। বহু সহীহ হাদীসে রাসূল সা. ও সাহাবায়ে কেরাম, ঝাঁড়-ফুঁক ও তাবীয-কবচ করেছেন, তার প্রমাণ রয়েছে। আর ঝাঁড়-ফুঁক তাবীয এর দ্বারা বিনিময় গ্রহণ করাও জায়েয আছে। তবে তা যেন রোগীর সাধ্যের বাইরে না হয় এবং অতিরিক্ত না হয়।
فى صحيح البخارى-২/৮৫৪-رقم الحديث-৫৫১৩: حَدَّثَنِي سِيدَانُ بْنُ مُضَارِبٍ أَبُو مُحَمَّدٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ الْبَصْرِيُّ هُوَ صَدُوقٌ يُوسُفُ بْنُ يَزِيدَ الْبَرَّاءُ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ الْأَخْنَسِ أَبُو مَالِكٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرُّوا بِمَاءٍ فِيهِمْ لَدِيغٌ أَوْ سَلِيمٌ فَعَرَضَ لَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَاءِ فَقَالَ هَلْ فِيكُمْ مِنْ رَاقٍ إِنَّ فِي الْمَاءِ رَجُلًا لَدِيغًا أَوْ سَلِيمًا فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ عَلَى شَاءٍ فَبَرَأَ فَجَاءَ بِالشَّاءِ إِلَى أَصْحَابِهِ فَكَرِهُوا ذَلِكَ وَقَالُوا أَخَذْتَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا حَتَّى قَدِمُوا الْمَدِينَةَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخَذَ عَلَى كِتَابِ اللَّهِ أَجْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحَقَّ مَا أَخَذْتُمْ عَلَيْهِ أَجْرًا كِتَابُ اللَّهِ
فى مرقة المفاتيح-৮/৩৬০: وأما ما كان من الآيات القرآنية والأسماء والصفات الربانية والدعوات المأثورة النبوية فلا بأس بل يستحب سواء كان تعويذا أو رقية أو نشرة
فى رد المحتار-৯/أَقُولُ الْمُفْتَى بِهِ جَوَازُ الْأَخْذِ اسْتِحْسَانًا عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ لَا عَلَى الْقِرَاءَةِ الْمُجَرَّدَةِ كَمَا صَرَّحَ بِهِ فِي التتارخانية
[তথ্যসূত্রঃ সূরা বনী ইসরাঈল-আয়াত-৮২, # তিরমিযী-২/১৯২, # সহীহ মুসলিম২/২২৪,হাঃ নং-২২০১ # সহীহ বুখারী-২/৮৫৪, # সুনানে আবূ দাউদ-৪/১৭, # মিরকাতুল মাফাতীহ-৮/৩৬০, # রদ্দুল মুহতার-৯/২২-২৭, # ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ-১৬/৩৪৮]
No comments