Header Ads

ওয়াকফকৃত ভূমি বিক্রির বিধান

ওয়াকফকৃত ভূমি বিক্রি করে অন্য জমি কিংবা কোনো বস্তু ক্রয়ের ব্যাপারে ফকিহগণ শর্তারোপ করেছেন যে, ওয়াকফকারী ওয়াকফ করার সময় যদি এটা বলে দেয় বা লিখে দেয় যে, পরবর্তীতে দাতা নিজে কিংবা প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল চাইলে তা এওয়াজ বদল করতে পারবে অথবা বিক্রি করে সেই টাকা দিয়ে উক্ত প্রতিষ্ঠানের জন্য অন্য কোনো ভূমি ক্রয় করে ওয়াকফ করতে পারবে। 

উপরিউক্ত শর্ত ছাড়া ওই ভূমি বিক্রি করা জায়েজ হবে না। তবে ওয়াকফকৃত বস্তু যদি কোনো ধরণের উপকারে না আসে তাহলে সেক্ষেত্রে বিজ্ঞ ও ন্যায়পরায়ণ বিচারকের সিদ্ধান্তে এওয়াজ বদল করে কিংবা বিক্রি করে তা ওই প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করা যাবে। 

ফিকহে হানাফির নির্ভযোগ্য ফতোয়াগ্রন্থ আদদুররুল মুখতার -এ আছে,

 و جاز شرط الاستبدال به أرضا أخرى  حينئذ، أو شرط بيعه ويشتري بثمنه أرضا أخرى إذا شاء الخ . وأما الاستبدال … بدون الشرط فلا يملكه إلا القاضي، درر.   وشرط في البحر خروجه على الانتفاع بالكلية وكون البدل عقارا والمستبدل قاضي الجنة المفسر بذي العلم والعمل ، وفي النهر أن المستبدل قاضي الجنة فالنفس به مطمئنة فلا يخشى ضياعه ولو بالدراهم والدنانير

অর্থ: ওয়াকফকৃত জমি এওয়াজ বদল করা অথবা সেটা বিক্রি করে তার মূল্য দিয়ে অন্য জমি ক্রয় করার শর্বতারোপ করা জায়েজ আছে। তবে শর্তারোপ করা ছাড়া কাজী (বিচারক) ছাড়া অন্য কারো জন্য এওয়াজ বদল করা জায়েজ নাই। বাহরুর রায়েক গ্রন্থে ভূমিটি পূর্ণাঙ্গরূপে বেকার (ব্যবহারহীন) পড়ে  থাকার শর্তারোপ করার সাথে সাথে প্রতিস্থাপিত বস্তুটি ভূমি এবং প্রতিস্থাপনকারী ব্যক্তি সৎ, যোগ্য ও আমানতদার বিচারক হওয়ার শর্ত উল্লেখ করা হয়েছে। 


আর আন-নাহার গ্রন্থে বলা হয়েছে যে, প্রতিস্থাপনকারী ব্যক্তি জান্নাতি বিচারক -অর্থাৎ সৎ, যোগ্য ও আমানতদার বিচারক- হতে হবে। যাতে আত্মপ্রশান্তি লাভ হয় এবং ভূমিটি হারানোর আশঙ্কা না থাকে। যদি সেটা দিরহাম ও দিনারের বিনিময়েও হয়।

ফতোয়া দারুল উলুম দেওবন্দ: ১৩/১৭৪ (মাকতাবা দারুল উলুম দেওবন্দ)


No comments

Powered by Blogger.